ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 5:44 PM

নাঙ্গলকোটে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

নাঙ্গলকোটে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌর সদরের নিশাত ফার্মেসির স্বত্বাধিকারী স্বনামধন্য চিকিৎসক মনির হোসেন ও ডাক্তার হাফিজুর রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তারা। শনিবার রাতে চিকিৎসক মনির হোসেনের চেম্বারে সাংবাদিকদের মাধ্যমে এ প্রতিবাদ জানান চিকিৎসক মনির হোসেন।

চিকিৎসক মনির হোসেন বলেন, আমি হোমিওপ্যাথিক ও এলোপ্যাাথিক চিকিৎসার উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেছি। দির্ঘদিন থেকে নাঙ্গলকোট সদরে অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছি। ডাক্তার লিখার বৈধতা থাকার পরও আমি আমার নামের আগে ডাক্তার ব্যাবহার করিনা।

অপরদিকে ডাক্তার হাফিজুর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি মাঝে মধ্যে আমার প্রতিষ্ঠানে রোগী দেখেন। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে ব্যার্থ হয়ে আমার ও ডাক্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। তারা মূলত আমাদের সামাজিক ও ব্যাবসায়িক ভাবে হেয়প্রতিপন্ন করতে এমন নেক্কারজনক কাজ করেছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status