ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম: আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার: সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:38 AM

শিরোনাম: আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার: সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

শিরোনাম: আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার: সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা-র কামরাবাদ এলাকায় অবস্থিত ঝিনাই ফিলিং স্টেশনে মোটরসাইকেল রেখে জায়গা দখল এবং কাগজপত্রবিহীন যানবাহন সিরিয়ালে এনে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে প্রশাসনের জরুরি অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৬-০৪-২০২৬) সকালে এ অনিয়মের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর নির্দেশনা দিয়ে আধা ঘণ্টার মধ্যে পুরো এলাকা খালি করার নির্দেশ দেন। প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ফিলিং স্টেশন এলাকার শৃঙ্খলা ফিরে আসে।

শিরোনাম: আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার: সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

শিরোনাম: আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার: সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

অভিযান চলাকালে যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, সেগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক জরিমানা করা হয়। পাশাপাশি যেসব যানবাহনের মালিক শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status