ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে হাম রোগীর সংখ্যা ৪০৯, হাসপাতালে ভর্তি ৫৩ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:59 AM
সর্বশেষ আপডেট: Sunday, 26 April, 2026, 12:09 PM

গাজীপুরে হাম রোগীর সংখ্যা ৪০৯, হাসপাতালে ভর্তি ৫৩ জন

গাজীপুরে হাম রোগীর সংখ্যা ৪০৯, হাসপাতালে ভর্তি ৫৩ জন

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে হাম রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৪০৯ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৩৫৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৯ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২০ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫৩ জন হাম আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুরে হাম রোগীর সংখ্যা ৪০৯, হাসপাতালে ভর্তি ৫৩ জন

গাজীপুরে হাম রোগীর সংখ্যা ৪০৯, হাসপাতালে ভর্তি ৫৩ জন

হাসপাতাল সংশ্লিষ্ট বিভাগের ডা. জানান, হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বাড়তি সতর্কতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে এ রোগের সংক্রমণ কমানো সম্ভব হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status