ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:52 AM

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান সভাপতি এবং আলমগীর হোসেন (মিয়া ভাই) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত কমিটিতে সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুকসহ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত কমিটির সদস্যরা ক্রীড়ার উন্নয়ন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সমন্বিত উদ্যোগে রামগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status