ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কর বাড়ছে না সিগারেটের তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 April, 2026, 6:49 PM

কর বাড়ছে না সিগারেটের তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

কর বাড়ছে না সিগারেটের তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, করহার না বাড়ালেও কর আদায় ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেশন করা হবে, যার ফলে বাজারে সিগারেটের দাম কিছুটা বাড়তে পারে।

আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত এ আলোচনায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)সহ বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। তামাক খাতের প্রতিনিধিরাও আলোচনায় উপস্থিত থেকে করনীতির স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং পূর্বানুমানযোগ্য নীতিমালা ব্যবসা পরিচালনার জন্য সহায়ক বলে মত দেন।

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, কর প্রশাসনের অটোমেশন উদ্যোগ রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। একই সঙ্গে এটি কর ফাঁকি হ্রাস এবং ন্যায্য প্রতিযোগিতা পরিবেশ জোরদারে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনায় আরও উঠে আসে যে, করহার বৃদ্ধি না করে করের আওতা সম্প্রসারণ একটি কার্যকর কৌশল হতে পারে। বর্তমানে বিপুল সংখ্যক টিআইএনধারী থাকলেও উল্লেখযোগ্য অংশ রিটার্ন জমা দিচ্ছে না, যা রাজস্ব আহরণে সীমাবদ্ধতা তৈরি করছে।

ব্যবসায়ী প্রতিনিধিরা কর কাঠামো সহজীকরণ, ভ্যাট ব্যবস্থার সংস্কার এবং নীতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, একটি স্থিতিশীল, স্বচ্ছ ও আধুনিক করব্যবস্থা শিল্পখাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status