|
কুরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি, অপপ্রচারকারীদের শাস্তি চান স্বেচ্ছাসেবক দল নেতা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি, অপপ্রচারকারীদের শাস্তি চান স্বেচ্ছাসেবক দল নেতা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর আউটপাড়া এলাকার একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি বৈধভাবে ইজারাদার নিযুক্ত হয়েছেন। ইজারাদার হিসেবে তিনি চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার থেকে নিয়ম অনুযায়ী খাজনা আদায় করে আসছেন। তিনি দাবি করেন, কয়েকদিন আগে ‘সত্যের সন্ধানে’ নামে একটি ফেসবুক পেজ থেকে তাকে বিএনপির পরিচয়ে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন। শফিকুল ইসলাম বলেন, সামনে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে ও তার দলকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি এই পবিত্র কুরআন ছুঁয়ে বলছি, আমি চাঁদাবাজ নই।” এ সময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
