|
আলফাডাঙ্গায় গণধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার; ওসির প্রেসব্রিফিং
নতুন সময় প্রতিনিধি
|
![]() আলফাডাঙ্গায় গণধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার; ওসির প্রেসব্রিফিং প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন— মো. লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা (২৩) ও জনাব আলী শরীফ (২০)। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এর নির্দেশনায় এবং মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে একই দিনে তিন আসামিকে গ্রেফতার করা হয়। ওসি ফকির তাইজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে।এ বিষয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ- ২৩/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী/০৩) এর ৯(৩) এর আলোচিত ও চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লিটন মোল্যা (৩৩), ২। সবুজ মোল্যা (২৩), ৩। জনাব আলী শরীফ (২০) কে মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
