|
নেছারাবাদে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নেছারাবাদে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ দিনে ও রাতে সমান তালে চলছে লোডশেডিং। তাপদাহ ও ভ্যাপসা গরমের এ দিনে ৮/৯ ঘন্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তি পোহাচ্ছে । এদিকে চলমান এসএসসি পরীক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। অন্যদিকে কৌরিখাড়া বিসিক শিল্প নগরীসহ এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি অফিস আদালতের কাজকর্ম ব্যাহত হচ্ছে। স্বরূপকাঠি পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মো. জানে আলম জানান চাহিদার তুলনায় বিদ্যুত সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। এদিকে দ্রুত সমস্যার সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নেছারাবাদ উপজেলাবাসি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
