|
চুয়াডাঙ্গায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() চুয়াডাঙ্গায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশব্যাপী হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশু মৃত্যুঝুঁকি বাড়ছে। তিনি তথ্য দেন যে, চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত মোট ৪২ জন শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং বর্তমানে ৪ জন শিশু আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। সিভিল সার্জন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া বাধ্যতামূলক। শিশুদের সুরক্ষায় দ্রুততম সময়ের মধ্যে এই বয়সসীমার প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আগামী ২০ তারিখ হতে ৮ দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। অনুষ্ঠানে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি ডাঃ মোঃ ইমরান হাম-রুবেলার ক্ষতিকর দিক ও প্রতিকার বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রদান করেন। তিনি উল্লেখ করেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা সঠিক সময়ে টিকার অভাবে শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা তৈরি করতে পারে। এই মহামারী মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে মিডিয়া ও সংবাদপত্রের জোরালো ভূমিকা কামণা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলাকে হাম-রুবেলা মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
সোনারগাঁওয়ে মাদক নিরাময় কেন্দ্রে প্রবাসী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে মরহুম আব্দুল হামিদসহ সকল প্রয়াত স্বজন স্মরণে আলোচনা ও দোয়া
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
