ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 April, 2026, 5:39 PM
সর্বশেষ আপডেট: Thursday, 16 April, 2026, 5:44 PM

সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’

সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’, যা ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ উপহার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ডের বিস্তারিত সুবিধা সম্পর্কে কিছু জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি মূলত অধিনায়কদের জন্য বিসিবির পক্ষ থেকে একটি আজীবন ‘এন্ট্রি পাস’। এর মাধ্যমে কার্ডধারীরা দেশের যেকোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। দেশের ক্রিকেটে তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে এই স্পেশাল এডিশন কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।’

এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে। দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, যারা অন্তত একবারের জন্য হলেও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তারাও এই কার্ডের আওতায় থাকবেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্রে জানা গেছে, বিসিবি সভাপতি নিজেই অধিনায়কদের ফোন করে প্রাথমিকভাবে জানিয়েছেন অনুষ্ঠানের কথা। পরে বোর্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status