|
পদত্যাগ করেছেন মেসি-সুয়ারেজদের কোচ
নতুন সময় ডেস্ক
|
![]() পদত্যাগ করেছেন মেসি-সুয়ারেজদের কোচ ইএসপিএন-এর একটি সূত্র অনুযায়ী, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করার পর মাসচেরানো ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানান। তার জায়গায় আপাতত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গুইলেরমো হোয়োসকে। তিনি এতদিন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। এক বিবৃতিতে মাসচেরানো বলেন, ব্যক্তিগত কারণেই তিনি ইন্টার মিয়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো প্রায় দেড় বছর ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি জেরার্ড টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হন। তার অধীনে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে পৌঁছায়। ২০২৫ সালে তিনি ক্লাবকে এমএলএস কাপ জিতিয়ে বড় সাফল্য এনে দেন। চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচে তিনে অবস্থান করছে মিয়ামি। তবে ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয় তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
