|
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল
নতুন সময় প্রতিবেদক
|
![]() আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল অপেক্ষার অবসান না হওয়ায় এবার আশাই ছেড়ে দিলেন রুবেল। আজ সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবসরের ঘোষণায় রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রুবেল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
