|
ঈদগাঁওতে ইসলাম গ্রহণের পর ছাত্রী নিখোঁজ,পাচারের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঈদগাঁওতে ইসলাম গ্রহণের পর ছাত্রী নিখোঁজ,পাচারের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ নিখোঁজ ওই শিক্ষার্থীর বর্তমান নাম আয়েশা সিদ্দিকা জারা (২২)। ধর্মান্তরের আগে তার নাম ছিল তন্নী দে রিপন্না। তিনি কলেজটির দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পরিবারের অজান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি এবং চট্টগ্রামে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। গত ১ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তর সম্পন্ন করেন (এফিডেভিট নং-৯৬/২০২৬)। অভিযোগ রয়েছে, ধর্মান্তরের বিষয়টি জানার পর তার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। গত ২৮ মার্চ ঈদগাঁওয়ে অবস্থানকালে চট্টগ্রামে ফেরার পথে ওৎ পেতে থাকা পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মামলার বাদী একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, অপহরণের পর ভিকটিম হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে দ্রুত উদ্ধারের আকুতি জানায়। বার্তায় তিনি উল্লেখ করেন, তাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এবং যেকোনো সময় পাচার করা হতে পারে। এরপর থেকেই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গত ৬ এপ্রিল ভিকটিমকে উদ্ধারের দাবিতে কক্সবাজার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় (মামলা নং-৪০/২০২৬, ঈদগাঁও)। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঈদগাঁও থানা পুলিশকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে আদালতের নির্দেশের এক সপ্তাহ পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় প্রশ্ন উঠেছে। তদন্ত কর্মকর্তা এসআই আচিন্ত কুমার দে জানান, অভিযুক্তদের বাড়িতে গিয়ে ভিকটিম বা তার বাবা-মায়ের কাউকেই পাওয়া যায়নি। বাড়িতে থাকা এক ছেলের কাছ থেকেও সন্তোষজনক কোনো তথ্য মেলেনি। তার ধারণা, ভিকটিমকে নিয়ে পরিবার অন্যত্র সরে গেছে। ভিকটিমের জবানবন্দি নেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান। এদিকে আদালত তদন্তের নির্দেশ দিলেও এখনো কোনো চার্জশিট দাখিল করা হয়নি। অভিযুক্তদের অনুপস্থিতির কারণে নির্ধারিত সময়ে আদালতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। বাদীর অভিযোগ, দ্রুত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আওতায় আনলে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব। অন্যথায় ভিকটিমের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে। বর্তমানে নিখোঁজ এই নওমুসলিম তরুণীকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা যাবে কি না এ প্রশ্নে উৎকণ্ঠায় দিন পার করছেন সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
