ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 7:42 PM

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে  ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা  সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অয়ফিসের আয়োজনে এ এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সাতক্ষীরা সিভিল সার্জন,  ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সাতক্ষীরা  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা  পুলিশ সুপার,  মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন,  পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল,  ডাব্লু এইচ ও এর প্রতিনিধি ডাক্তার রাশেদ উদ্দিন মৃধা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 সভায় বলা হয় সাতক্ষীরায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখ হতে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে। সকল অভিভাবকদের তাদের সকল শিশুকে ইপিআই (EPI) অ্যাপসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ করার আহবান জানানো হয় সভার মাধ্যমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status