ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বৈশাখী মেলা ও খাদ্য উৎসব অনুষ্ঠিত হল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 4:46 PM

বৈশাখী মেলা ও খাদ্য উৎসব অনুষ্ঠিত হল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে

বৈশাখী মেলা ও খাদ্য উৎসব অনুষ্ঠিত হল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল এক উৎসবের আয়োজন করেছিল এয়ারপোর্ট সংলগ্ন ক্রাউন প্লাজা। গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত দুই পর্বের এই বিশেষ আয়োজনের মধ্যে ছিল দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ‘এসো হে বৈশাখ এবং ঐতিহ্যবাহী খাদ্য উৎসব ‘ঢাকাইয়া রসনা বিলাস।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো হোটেল প্রাঙ্গণ সেজে উঠেছিলো বৈশাখী আমেজে। সব বয়সী মানুষের জন্য ছিল নানা আয়োজন। পরিবারসহ আগত দর্শনার্থীরা উপভোগ করেছেন নাগরদোলা ও চু-চু ট্রেনের রাইড। শিশুদের জন্য রাখা হয়েছিল জাম্পিং ক্যাসেল, বাবল হাউস, ক্যারোজেল এবং বেলুন শ্যুটিংয়ের মতো আকর্ষণীয় আয়োজন।

মেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছিল ঐতিহ্যবাহী বায়োস্কোপ, পুতুলনাচ, জাদুর আসর এবং লোকগানের পরিবেশনা। এছাড়া দর্শনার্থীরা আলপনা, ফেস পেইন্টিং ও মেহেদি স্টলগুলোতে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন বৈশাখী খাবারের স্বাদ উপভোগ করেছেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ বুফে ব্রাঞ্চ ও ডিনার ‘ঢাকাইয়া রসনা বিলাস। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের অনুপ্রেরণায় সাজানো মেন্যুতে ছিল সরিষা ইলিশ, ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী কাচ্চি, কাবাব এবং কাঠি রোল। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয়েছে নকশি পিঠা, ভাপা পিঠা, গুড়ের রসগোল্লাসহ আরও নানা পদ। খাবারের শেষে অতিথিদের জন্য চমক হিসেবে ছিল বিশেষ ‘আগুন পান’।

উপভোগকারীদের জন্য এই আয়োজনকে আরও সহজলভ্য করতে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে ছিল বিশেষ ‘১টি কিনলে ৩টি ফ্রি’ অফার।
 
আয়োজনটি সম্পর্কে ক্রাউন প্লাজা-এর জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, ‘এসো হে বৈশাখ’-এর মতো দেশীয় উৎসবের মাধ্যমে আমরা স্থানীয় মানুষদের আরও আপন করে নিতে চাই। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও দেশের মানুষের আবেগকে সমান গুরুত্ব দেওয়া। আয়োজনটি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যেরই এক বাস্তব প্রতিফলন।

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের ধারাবাহিকতায়, যেকোনো বুকিং বা জিজ্ঞাসার জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৮৮৬ ৪৪১১৬৬ এবং +৮৮০ ১৮৮৬ ৪৪১১৮৮ নম্বরে। 

এই বর্ণিল আয়োজন বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিল ব্যাংক এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, স্ন্যাপঅ্যান্ডকিপ, সেভেনআপ, বেলিসিমো এবং টিঙ্কারস টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status