|
রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন ঘটনাটি ঘটে কালামা মারমা (স্বামীঃ মৃত মংবই মারমা) নামক এক উপজাতি পরিবারের আধাপাকা বসতবাড়ির ভেতরে থাকা প্রায় সকল মালামাল আগুনে পুড়ে যায় এবং রান্নাঘরের আংশিক ক্ষয়ক্ষতি সাধিত হয়। স্থানীয় জনগণের তাৎক্ষণিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত হস্তক্ষেপে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। ![]() রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন কাপ্তাই জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দ্রুত ও মানবিক সহায়তায় ভুক্তভোগী পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে। রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন সর্বদা আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
