|
ঝিনাইগাতী উপজেলায় পরিবেশ বিপর্যয় রক্ষার দাবিতে মানববন্ধন ও ব্যানার স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝিনাইগাতী উপজেলায় পরিবেশ বিপর্যয় রক্ষার দাবিতে মানববন্ধন ও ব্যানার স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গারোপাহাড়ের জীববৈচিত্র ধ্বংস এবং সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে পরিবেশ রক্ষার নানান দিক তোলে ধরেন। এসময় পাবলিক স্টুডেন্ট এসোসিয়েশন ঝিনাইগাতীর জিহান আহমেদ জানান, 'পুরোনো বড় বৃক্ষ এই বনের জন্য গুরুত্বপূর্ণ; পুরোনোদের সংরক্ষন করে নতুন চারাদের এই বনে ছড়িয়ে দিতে হবে।' সহমত পোষন করে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য সাদ্দাম হোসেন বলেন, 'চৈত্র থেকে জৈষ্ঠ মাস পাখিদের প্রজনন মৌসুম; এসময় বন উজার করার মাধ্যমে এদের প্রজননে ব্যঘাত ঘটে। সরকারের কাছে জোর দাবি জানাই এই মৌসমে গাছ কাটা বন্ধ রাখতে আইন প্রণয়ণ হোক।' অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। এবিষয়ে বিউটি অফ ঝিনাইগাতীর সদস্য জামান আহমেদ বলেন, 'বালু উত্তোলনের ফলে পানির লেয়ার অনেকবেশি নিচে নেমে গেছে; যেকারনে বন্যপ্রাণীদের পানির উৎস ধ্বংস হচ্ছে, সেই সাথে লোকালয়ে পতিত কৃষিজমিতে চাষাবাদ অনুপযোগী হতে শুরু করেছে।' সে লক্ষে শ্রীবরদীর আইনজীবী ব্যারিস্টার শাহাদাত হোসেন সহমত পোষণ করে বলেন, শেরপুর গারো পাহাড় রক্ষার্থে আমাদের সবাইকে এক সাথে এগিয়ে আসা উচিত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগ রাঙটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর ইমন, গজনী বিট কর্মকর্তা আবু সালেহীন, প্রশাখা সভাপতি শংকর রায়, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজু, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য সাদ্দাম হোসেন, বন্ধু ফাউন্ডেশন সভাপতি মোমিন মোহন, আলোর সন্ধানে ঝিনাইগাতী সভাপতি হারুনুর রশিদ, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সভাপতি আতিকুর রহমান, মানবকল্যান ফাউন্ডেশনের মনির হোসেন, হাতির খবর ও সচেতনতা সদস্য আকরাম খান, এলিফ্যান্ট রেসপন্স টিম সভাপতি আরফান আলী, পাবলিক স্টুডেন্ট এসোসিয়েশন ঝিনাইগাতী প্রতিষ্ঠাকালীন সভাপতি জিহান আহমেদ ও আয়োজক কমিটি বিউটি অফ ঝিনাইগাতীর সভাপতি পারভেজ মোশাররফ প্রমূখ। এছাড়াও আরোও বেশ কিছু পরিবেশবাদী সংগঠনের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ বনবিভাগের সহকারী বনসংরক্ষক শেরপুর সহকারী বন সংরক্ষক তানভীর ইমন বলেন, 'গারো পাহাড়ের জীববৈচিত্র রক্ষায় বনবিভাগের পাশাপাশি স্থানীয়দের সহযোগীতা জরুরি। বিশেষভাবে পরিবেশ রক্ষায় তরুনদের এমন কর্মসূচি নিঃসন্দেহে দারুন ভূমিকা রাখছে।' তিনি আরোও বলেন, 'বনদস্যু ও বালুদস্যু তথা পরিবেশ বিপর্যয়ে দায়ী গোষ্ঠির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
