ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমানবন্দরে বাংলাদেশ যুব টেবিল টেনিস দলকে বিমানের শুভেচ্ছা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 April, 2026, 10:04 PM

বিমানবন্দরে বাংলাদেশ যুব টেবিল টেনিস দলকে বিমানের শুভেচ্ছা

বিমানবন্দরে বাংলাদেশ যুব টেবিল টেনিস দলকে বিমানের শুভেচ্ছা

দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুব দলের ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের উদ্যোগে ভারতের সিমলায় অনুষ্ঠিত এ আসরের চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সাফল্য অর্জন করে ফিরে আসা বাংলাদেশ যুব টেবিল টেনিস দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ দিনের প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ যুব দল দেশের হয়ে এযাবৎকালের সেরা ফল অর্জন করেছে। দলটি অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলগত স্বর্ণপদক, অনূর্ধ্ব-১৯ ডাবলসে রৌপ্যপদকসহ মোট ৮টি পদক জয় করেছে। এটি বাংলাদেশ টেবিল টেনিসের জন্য একটি গৌরবময় মাইলফলক।

বিমানের পক্ষ থেকে দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া এবং ফুল তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়।

এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ বলেন, ‘প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা ও উচ্চতাজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের ছেলে-মেয়েরা যে অসাধারণ লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা আমাদের গর্বের বিষয়। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগ করবে।’

বিমান জানায়, দলের অধিনায়ক ও খেলোয়াড়রা বিমানের এমন অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগামীতে আরও ভালো প্রস্তুতির মাধ্যমে দেশকে আরও বড় সাফল্য উপহার দিতে চান তারা।

এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় ক্রীড়া উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এবং যুব টেবিল টেনিস দলের সব সদস্য, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status