ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র দাখিল করেন শামসুন্নাহার সেলিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 April, 2026, 10:02 PM

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র দাখিল করেন শামসুন্নাহার সেলিনা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র দাখিল করেন শামসুন্নাহার সেলিনা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর  সংরক্ষিত নারী আসনে বিএনপির কেন্দ্রীয় নারী নেত্রীদের পাশাপাশি কুমিল্লা অঞ্চলের নারী নেত্রীরাও সংরক্ষিত আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দৌড় ঝাপে পিছিয়ে নেই। দীর্ঘদিন যাবত দলীয় কর্ম কান্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এবং সৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে থেকে সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখে দলের মধ্যে যারা অবস্থান সৃষ্টি করতে পেরেছেন তারাই দলীয় সমর্থনে আসন্ন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্যই দিয়েছেন  দলের নীতি নির্ধারকদের অনেকে। নারী আসনেএমপি নির্বাচনের বিষয়ে বিগত দিনের ত্যাগ তীতিক্ষার সঠিক মূল্যায়ন হবে নিশ্চয়তা  রয়েছে বলে জানাযায়। কুমিল্লা হতে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দল তপসিল ঘোষণার পর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করে ইতিমধ্যে অনেকেই মনোনয়ন পত্র দাখিলও করেছেন। এদের মধ্যে ৯ জন নারী নেত্রীর নাম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন,তাদের মধ্যে অন্যতম  শামসুন্নাহার সেলিনা এম এস সি, এল এল বি,ঢা,বি  রবিবার তাঁর  মনোনয়ন পত্রটি দাখিল করেছেন কেন্দ্রীয় কার্যালয়ে।  দলের দূর্দিনের  ত্যাগী নেত্রী শামসুন নাহার সেলিনা বর্তমানে  দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৯৯- ২০১৩ সাল পর্যন্ত। এ সময় তিনি তৃনমুল পর্যায়ে  টিম ওয়ার্ক করে জেলার প্রতিটা ইউনিটের সাংগঠনিক ভিত অত্যন্ত শক্ত  ও মজবুত করে গড়ে তোলে  প্রশংসিত হয়েছিলেন।  তারই ধারাবাহিকতায় কুমিল্লা উঃ জেলা মহিলা দল আজও খুবই সংগঠিত । ফলে জাতীয় নির্বাচনে প্রত্যেকটি  উপজেলার সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে মহিলা দলের সম্পৃক্ততায়  মহিলা ভোটারদের ভোট প্রাপ্তিতে উল্লেখযোগ্য অবদান রাখছে বলে অনেকে মনে করছেন।

কুমিল্লা জেলা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে সামনে এসেছেন দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী শামসুন্নাহার (সেলিনা)। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী ইতোমধ্যে দলীয় অঙ্গনে নিজেকে নিবেদিত, সাহসী ও সংগঠক হিসেবে প্রমাণ করেছেন।

দাউদকান্দি উপজেলার তুলাতলী গ্রামের কৃতী সন্তান শামসুন্নাহার উচ্চশিক্ষিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে এম.এসসি এবং এলএল.বি ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ধারাবাহিকভাবে সংগঠনের জন্য কাজ করে আসছেন।

১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমন্ত্রণে প্রেসিডেন্ট ভবনে ( বঙ্গ ভবন) আয়োজিত কর্মসূচিতে শিশু শিল্পী হিসেবে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু।  সেই থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানীত। সেলিনা ১৯৯০ সালে ছাত্রদলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ১৯৯৬ সাল থেকে মূল দলের রাজনীতিতে সরাসরি যুক্ত হন।

১৯৯৮ সালে কুমিল্লা উত্তর জেলা  বিএনপির সদস্য পদ লাভের পর সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দাউদকান্দি থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং পরবর্তীতে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকাসহ বিভিন্ন পদে থেকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলায় নারী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল  শক্ত ভিতের ওপর দাঁড়ায় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় রেখে দলের বিভিন্ম কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি  ১৯৯১ সাল থেকে প্রতিটা সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা কুমিল্লা - ১ এর দলীয় প্রার্থী বিএনপির  স্হায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.  খন্দকার মোশাররফ হোসেন এর জন্য  মহিলাদের সংগঠিত করে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করে ধানের শীষের পক্ষে  ভোট সংগ্রহে ব্যাপক প্রশংসিত হন। এমনি ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করে দলে  তার অবস্থান করে  নেতার ঘনিষ্ঠতা অর্জন করেন  সেলিনা। 

বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও  তার সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  নেতৃত্বে  রোড মার্চ,  লং মার্চ , বন্যার্তদের মাঝে ত্রান বিতরন, গণতন্ত্র পুনরুদ্ধার কর্মসূচি, সাম্প্রতিক সংস্কার কর্মসূচির প্রচার—সবখানেই তিনি মাঠে ছিলেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনেও অংশ নেন এবং ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মুখেও পিছিয়ে যাননি।

পেশাগত জীবনেও তিনি সফল। দীর্ঘ সময় ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করেছেন এবং বিদেশেও শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন।  ব্যাংকের চাকুরী জীবনে সৈরাচার আওয়ামী লীগ আমলে সেলিনা বহু লাঞ্ছনা ও বঞ্চনার  শিকার হয়ে তিনি আর্থিক ভাবেও ক্ষতি গ্রস্থ। বর্তমানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে শামসুন্নাহার সেলিনা জানান, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং কুমিল্লার সার্বিক অগ্রগতির জন্য কাজ করাই তাঁর লক্ষ্য। দলীয় হাইকমান্ড ও নেতাকর্মীদের প্রতি আস্থা রেখে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল সংযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে অনেকেই মনে করছেন, সংরক্ষিত নারী আসনে তিনি শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।   সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের বাছাইয়ের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, সংরক্ষিত নারী আসনে অনেকেরই নাম শোনা যাচ্ছে। তাদের অনেকেই  দীর্ঘদিন দলের সাথে কাজ করছেন। তবে তাদের নির্বাচনের বিষয়ে দলের  চেয়ারম্যান তারেক রহমানের শিদ্বান্তই চূড়ান্ত। আমরা আশা করছি এ ক্ষেত্রে যোগ্যরাই সুযোগ পাবে এবং ত্যাগী নেত্রীদের সঠিক মূল্যায়ন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status