ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
তথ্যমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অভিনন্দন
কাজী শামীম
প্রকাশ: Monday, 13 April, 2026, 9:55 PM

তথ্যমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অভিনন্দন

তথ্যমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অভিনন্দন

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সকালে, সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। 

বৈঠকে তারা দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে বিস্তৃত পরিসরে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধন করার লক্ষ্যে দুই দেশের মধ্যে গণমাধ্যমের প্রতিনিধিদলগুলোর বিনিময় সফর বৃদ্ধি করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। 

ভারতীয় হাইকমিশনার ভারত সরকারের আইটেক কর্মসূচির অধীনে সাংবাদিক ও গণমাধ্যম-বিষয়ক পেশাজীবীদের জন্য বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিকরণ-সংক্রান্ত উদ্যোগের প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগগুলোর অংশ হিসেবে শিগ‌গিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।

বৈঠকে তারা একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন করা, সেইসঙ্গে প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনে প্রযুক্তিগত সহায়তা করার ক্ষেত্রেও সহযোগিতাসহ চলচ্চিত্র খাতে সহযোগিতা করার বিষয়েও মতবিনিময় করেন।

ভারতীয় হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সব খাতে জনগণ-কেন্দ্রিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status