ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
নরসিংদীতে ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 7:52 PM

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

২০২৪-এ জুলাই এর গণঅভ্যুথানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলাকারী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার(১৩ এপ্রিল,২০২৬) সকালে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন, বিএনপি নেতা মোঃ ইলিয়াছ ও মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট পলাতক প্রধামন্ত্রী শেখ হাসিনার একান্ত ঘনিষ্ঠ সহযোগী মাধবদী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন প্রধান মানিকের ভাগিনা তারই ছত্রচ্ছায়ায় আরিফ হোসেন নুরালাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি তার মামা সাবেক মেয়র মানিকের পক্ষ অবলম্বন করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গুলিতে সুমন ও শাওন নামে দুই বৈষম্যবিরোধী আন্দোলনকারী নিহত হয়। এর পর থেকে আরিফ পলাতক ছিলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status