ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী রেখে চালকদের দৌড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 7:50 PM

সাতক্ষীরার আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী রেখে চালকদের দৌড়

সাতক্ষীরার আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী রেখে চালকদের দৌড়

সাতক্ষীরা  জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনার সময় মটর সাইকেল ফেলে পালিয়েছে চালকরা। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

সকাল থেকে পাম্পে পেট্রোল (অকটেন) দেওয়া হচ্ছিল। প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু পুলিশ নিয়ে পাম্পে যান। নির্বাহী কর্মকর্তা মটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা দেখতে চান। মুহুর্তে পাম্পে দাড়িয়ে থাকা মটর সাইকেলের অনেক চালক সাইকেল ফেলে এবং বাইরে থাকা অনেক চালক মটর সাইকেল নিয়ে গা ঢাকা দেয়। 

মাইকিং করে ডাকা হলেও চালকরা ফিরে আসেননি। এসময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ঘোষণা দেওয়া হয় যে, গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিয়ে না আসলে তেল দেওয়া হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status