|
দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সাজিদ হাসান সোহাগ
|
![]() দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রবিবার দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। এ সময় জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় পাওয়ার টিলার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেল আরোহী মাসুদ রানা ও পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেসবাহ্ উদ্দীন ঘটনা সত্যতা নিশ্চিত করেছে বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
