ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Monday, 13 April, 2026, 10:12 AM

পঞ্চগড়ে  চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন বক্তারা।

ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলাম জানান, পরিষদের আয়-ব্যয় সংক্রান্ত একটি সভায় হাড়িভাষা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম ভিজিএফ কার্ডের চালের খালি বস্তা বিক্রির টাকা এবং ঈদুল ফিতরে ইউনিয়নে ৪৫টি গরু জবাইয়ের ফি বাবদ আদায়কৃত অর্থের হিসাব দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাকে মারতে উদ্যত হন।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় গ্রাম পুলিশ আবু হানিফ তার শার্টের কলার ধরে ধাক্কা দেন এবং অপর গ্রাম পুলিশ অলন্ত রায় তাকে ঘুষি মারেন। পরে ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম তাকে অফিস কক্ষে নিয়ে যান।

পরবর্তীতে চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি চেয়ারম্যানকে মারধর করেছেন—এমন গুজব ছড়িয়ে দেওয়া হয়। এতে করে দলীয় লোকজনকে ফোনে ডেকে এনে তার ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

আলিউল ইসলাম বলেন, “আমি যেন কারও সঙ্গে যোগাযোগ করতে না পারি, সে জন্য আমার মোবাইল ফোনটিও নিয়ে নেওয়া হয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করার সময় হামলাকারীরা পুলিশ ও আমার দিকে ডিম নিক্ষেপ করে।”

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলুর ও হারুন অর রশিদসহ অন্যরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়ন পরিষদে এ হামলার ঘটনা ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status