|
বাউফলে চোর চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাউফলে চোর চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার কাজিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাহেরচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চুরি হওয়া গরু শিহাব শিকদারের গোয়ালঘর থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। মিছিলে গরু চুরির শিকার পরিবার, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে এবং শিহাব শিকদার এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, চোরাই গরু কেনাবেচার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারকে গ্রেপ্তার এবং তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
