|
চট্টগ্রামে সাড়ে ৪ হাজার টাকায় মিলবে 'আইসিইউ সেবা'
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রামে সাড়ে ৪ হাজার টাকায় মিলবে 'আইসিইউ সেবা' এটি নগরীতে এই ধরনের প্রথম উদ্যোগ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ইউনিটে মাত্র ৪,৫০০ টাকায় ICU বেড সুবিধাসহ উন্নত সেবা দেওয়া হবে, যা চট্টগ্রামের মধ্যে অন্যতম কম খরচের ICU সেবা। এর ফলে সাধারণ মানুষের জন্য নিবিড় পরিচর্যা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন। এছাড়াও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী এবং ডা. মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সাথে ছিলেন। হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেলাল উদ্দিন এসটিএফসিএসটি, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজল আকবর চৌধুরীসহ বিভাগীয় প্রধান ও কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, সুলভ মূল্যে আধুনিক স্টেপ-ডাউন ICU সেবা চালু হওয়া চট্টগ্রামবাসীর জন্য একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এই উদ্যোগ চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা নিবিড় চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করবে। চেয়ারম্যান ওয়াহেদ মালেক জানান, হাসপাতালটির লক্ষ্য সবসময় সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কোভিড-১৯ মহামারি থেকে শিক্ষা নিয়ে সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এই স্টেপ-ডাউন ICU সেবা চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই ইউনিটের মাধ্যমে কম খরচে উন্নত ICU সেবা দেওয়া সম্ভব হবে, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সিইও বলেন, এই উদ্যোগের পেছনে রয়েছে হাসপাতাল, চক্ষু হাসপাতাল ট্রাস্ট এবং চট্টগ্রামের স্বনামধন্য ব্যক্তিদের সমন্বিত প্রচেষ্টা। তাদের লক্ষ্য, সাশ্রয়ী খরচে বিশ্বমানের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সংশ্লিষ্টরা জানান, সেবার মান বজায় রেখে কম খরচে চিকিৎসা দেওয়াই এই ইউনিটের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মাধ্যমে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল আবারও তাদের প্রতিশ্রুতি তুলে ধরেছে, সবার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
