|
রামুর ঈদগড়ে বসতবাড়ি টার্গেট করে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ৩ ডাকাত আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামুর ঈদগড়ে বসতবাড়ি টার্গেট করে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ৩ ডাকাত আটক সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের বড়বিল চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, বড়বিল চরপাড়ার মোবাইল ব্যবসায়ী জাহেদুল ইসলামের বসতবাড়িতে একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আটকরা হলেন রামুর হজায়ারিয়ানালার মৃত মনির আহমেদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ঈদগড়ের চরপাড়ার বদিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (১৮) এবং একই এলাকার মফিজ আহমেদের ছেলে মোবারক মিয়া (১৬)। পুলিশের তথ্য অনুযায়ী, আটক মোবারকের বিরুদ্ধে রামু থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সাংবাদিক আবুল কাসেম বলেন,এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করলেও জনতার তাৎক্ষণিক প্রতিরোধে ডাকাতি প্রতিহত হওয়া প্রশংসনীয়। পাশাপাশি এলাকায় ডাকাতি ও অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরদার নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
