|
রাজারহাটে ‘তারুণ্যের বই মেলা’র শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে ‘তারুণ্যের বই মেলা’র শুভ উদ্বোধন মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি তার বক্তব্যে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান। তিনি বলেন, “বই মানুষের জ্ঞান ও চিন্তার জগৎকে প্রসারিত করে এবং একটি সচেতন ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” একই সঙ্গে তিনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকরা জানান, দ্বিতীয়বারের মতো আয়োজিত এ বই মেলা আগামী ১০ দিনব্যাপী চলবে। গত বছর একই স্থানে প্রথমবারের মতো আয়োজিত মেলাটি পাঠক ও বইপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারও নতুন উদ্যমে মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে সাজানো হয়েছে নানা ধরনের বই। শিশু-কিশোর সাহিত্য, গল্প, উপন্যাস, ধর্মীয় ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বই ঘিরে বইপ্রেমীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ বই মেলার মাধ্যমে তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে এবং এলাকার সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
