|
ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজমোড় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ছয়জন শিক্ষক ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি তাঁদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই অভিযুক্তদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
