|
জ্বালানি সংকট মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৪ জাহাজ
নতুন সময় প্রতিনিধি
|
![]() জ্বালানি সংকট মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৪ জাহাজ এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ ৩১ মার্চ থেকে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে আসা গ্যাস অয়েলবাহী ‘শান গ্যাং ফাশিয়ান’ বর্তমানে ডিওজে-৬ জেটিতে রয়েছে। এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি বহনকারী ‘গ্যাস জার্নি’ ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের জ্বালানি খালাস সম্পন্ন হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
