|
রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া
নতুন সময় ডেস্ক
|
![]() রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া যখন সংবাদ সম্মেলনে, তখনো বার্সেলোনা মাঠে নামেনি। দুই দলের মধ্যে তখন ব্যবধান চার পয়েন্টের ছিল। ঘণ্টাখানেক পরে বার্সা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেই দূরত্ব বাড়িয়েছে ৭ পয়েন্টে। শিরোপার আশায় বড় ধাক্কা খাওয়ার পর হারের জন্য দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিলেন কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, ‘এই হার আমার, পুরোপুরি আমার। খেলোয়াড়দের কাছ থেকে আমি যেটা চাই, তারা যেন এখনই মঙ্গলবারের বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়ে ভাবা শুরু করে। সিদ্ধান্তগুলো আমিই নিই। এই হারের দায় সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচের তারা যখন লকার রুম ছাড়বে, তাদের ভাবনায় যেন শুধু বায়ার্ন মিউনিখই থাকে।’ এই হারের ফলে রিয়াল মাদ্রিদের শিরোপার লড়াই আরও কঠিন হয়ে পড়েছে বলে স্বীকার করেন আরবেলোয়া। তিনি বলেন, ‘ম্যাচ শুরুর আগের চেয়ে এখন আরও কঠিন হয়ে পড়েছে। আমাদের আরও আটটি ম্যাচ বাকি আছে, আর লিগের পয়েন্ট টেবিলের অবস্থা যাই হোক না কেন—যেমনটা আমি খেলোয়াড়দের বলেছি—আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জেতা। আজ আমরা যেমন খেলেছি, আমাদের তার চেয়েও ভালো খেলতে হবে।’ রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচটি জয়ে মায়োর্কার মাঠে নেমেছিল, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে বিদায় এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে ডার্বি জয়ও রয়েছে। বার্সেলোনা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান ৭ পয়েন্টে বাড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
