|
মেঘনা ব্যাংকের ১০,০০০ কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেঘনা ব্যাংকের ১০,০০০ কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন গ্রাহকদের আস্থা ও নিরবচ্ছিন্ন সেবার ধারাবাহিকতায় ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন করেছে মেঘনা ব্যাংক। ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটি এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান-এর নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন। এ সময় তিনি সকল স্টেকহোল্ডার, বিশেষ করে ডিপোজিটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাংকের প্রতি তাদের অব্যাহত আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বাসই এই অর্জনের মূল শক্তি। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও গ্রাহকবান্ধব সেবা ও আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
