|
কর ও হিসাব খাতের উন্নয়নে আইসিএমএবি ও এনবিআর’র সহযোগিতা জোরদার
নতুন সময় ডেস্ক
|
![]() কর ও হিসাব খাতের উন্নয়নে আইসিএমএবি ও এনবিআর’র সহযোগিতা জোরদার সাক্ষাতে পেশাগত উন্নয়ন, করনীতি শক্তিশালীকরণ এবং আইসিএমএবি ও এনবিআরের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আইসিএমএবি প্রতিনিধিদল ট্যাক্স কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজস্ব প্রশাসন সংস্কার উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখার আগ্রহ প্রকাশ করা হয়। আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ বলেন, “পেশাদার হিসাববিদরা একটি স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এনবিআরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সিএমএরা নীতি প্রণয়ন, ট্যাক্স কমপ্লায়েন্স বৃদ্ধি এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” এনবিআর চেয়ারম্যান দেশের আর্থিক ও কর ব্যবস্থায় পেশাদার হিসাববিদদের অবদানকে প্রশংসা করেন এবং নিয়ন্ত্রক সংস্থা ও পেশাজীবী সংগঠনের মধ্যে ধারাবাহিক সংলাপ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আইসিএমএবি প্রতিনিধিদলে আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটওয়ারী এফসিএমএ এবং এস. এম. জাহির উদ্দিন হায়দার এফসিএমএ; সেক্রেটারি মনজুর মো. শাইফুল আজম এফসিএমএ; ট্রেজারার অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান এফসিএমএ; কাউন্সিল মেম্বার ও সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ; এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহবুব-উল-আলম এফসিএমএ। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, কর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
