|
প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কাছ থেকে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আবাসন ও রিয়েল এস্টেট সংক্রান্ত প্রয়োজন পূরণে সহায়ক ভূমিকা রাখবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) রাহাত কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের হেড অব কাস্টমার রিলেশন সুমন কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। একই সঙ্গে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য সংযোজন ও আকর্ষণীয় সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল
