|
রাজার দোষে বড় অঙ্কের জরিমানা গুনলেন শাহিন আফ্রিদি
নতুন সময় ডেস্ক
|
![]() রাজার দোষে বড় অঙ্কের জরিমানা গুনলেন শাহিন আফ্রিদি ঘটনার জেরে শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে শাহিন আফ্রিদিকে। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে’ অধিনায়ক শাহিনকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ টাকা। পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার গভীর রাতে সিকান্দার রাজার পরিচিত চারজন বহিরাগতকে খেলোয়াড়দের ফ্লোরে নেওয়ার চেষ্টা করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে পিসিবির সিকিউরিটি ম্যানেজার ও পিএসএল সিইও সেই অনুরোধ দু’বার প্রত্যাখ্যান করেন। এরপর অভিযোগ ওঠে, শাহিন ও রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ওই চারজনকে জোরপূর্বক হোটেলের খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিকান্দার রাজা দাবি করেন, পুরো ঘটনায় শাহিন আফ্রিদির কোনো সম্পৃক্ততা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ওই চার ব্যক্তি ছিলেন তার আত্মীয়। তবু রাজার এমন বক্তব্য শাহিনকে শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। মজার বিষয় হলো, একই ঘটনায় পুলিশের অভিযোগে রাজার নাম থাকলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি ঘটনার বিস্তৃত বিবরণ স্বীকার করলেও তাদের দাবি, বিষয়টি জনসমক্ষে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবের ভাষ্য, পুরো ঘটনাকে মূল প্রেক্ষাপটের বাইরে নিয়ে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে গুরুতর করে তোলা হয়েছে। তবে পরিস্থিতি যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগে দলের অধিনায়ককে বড় অঙ্কের জরিমানা গুনতে হওয়ায় নতুন মৌসুমের শুরুতেই চাপের মুখে পড়েছে লাহোর কালান্দার্স। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
