|
উজিরপুরে এমপি সান্টুর সাথে সৎসঙ্গ ফাউন্ডেশনের মতবিনিময় সভা: উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বারোপ
নতুন সময় প্রতিনিধি
|
![]() উজিরপুরে এমপি সান্টুর সাথে সৎসঙ্গ ফাউন্ডেশনের মতবিনিময় সভা: উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বারোপ বৃহস্পতিবার (বিকাল) উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অশোক কুমার রায় চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সান্টু বলেন, “দেশে সৎ মানুষের বড় অভাব রয়েছে। সৎ মানুষরাই পারে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে।” তিনি আরও বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক অবক্ষয়, অন্যায় ও অপরাধ দূর করে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত সেবাদাস দীপক দাস গুহ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জুলফিকার, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আইয়ুব রানা, কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক গীতা পালমা, সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি ও জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল লতিফ এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম। উজিরপুর উপজেলা ও বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আ. রহিম সরদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডা. চিরঞ্জিত সিনহা, মিজানুর রহমান ও নওয়া বাড়ৈ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন লিমন হালদার এবং কবিতা ও সংগীত পরিবেশন করেন পূজা হালদার। সভায় শাহজাহান মাস্টার, সাহেরা বেগম, বিমল করাতি, মাসুদ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, কেশব হালদার, রতন রায়, অতুল মাঝিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে সৎসঙ্গ ফাউন্ডেশন, যুব ফোরাম, মহিলা ফোরাম, ছাত্রী ফোরাম ও শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফলজ গাছের চারা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শেষে এমপি সান্টু সৎসঙ্গ ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
