|
ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এনামুল হক ওই একই গ্রামের মৃত আচা মাহমুদের পুত্র। এ সময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট, ৮শ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
