|
দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত সুসং সনাতনী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই পুজায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রী রামচন্দ্রের অনুসারী ভক্তবৃন্দ, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ, রাহু-কেতুর কু-প্রভাব থেকে মুক্তি এবং জীবনের নানা সঙ্কট থেকে মুক্তি লাভের জন্য এই পুজোতে অংশনেন। বিকেলে ধর্মীয় গানের সাথে নৃত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রাম নবমী নিয়ে এক তাত্বিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, দেশ ও জাতির কল্যানে বিশেষ প্রার্থনা এবং আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় দশভুজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুসং সনাতনী যুব সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সহঃসভাপতি সাংবাদিক রাজেশ গৌড় বলেন, শ্রী রামের কৃপা সাথে থাকলে যে কোনও ভয়কে জয় করা সম্ভব। রাম নবমীর দিন ছয় উপায় পালনে তুষ্ট হন দাশরথি। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। ত্রেতা যুগে এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে রাম নবমী পুজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই পুজো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
