ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আত্মগোপনে, তার বাড়িতে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 4:58 PM

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আত্মগোপনে, তার বাড়িতে আগুন

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আত্মগোপনে, তার বাড়িতে আগুন

বগুড়ার দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল ইসলাম আকাশ। এদিকে তার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ মার্চ) ভোর রাত চারটার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বড়দীঘি গ্রামে জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাছাড়া আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধান বীজসহ কিছু পুরাতন আসবাবপত্র পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসল মজুত ছিল। তিনি বলেন, ভোর রাত ৪টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আত্মগোপনে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশ গণমাধ্যমকর্মীদের বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরাতন আসবাবপত্র পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দায়ের করে আসেনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status