ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 4:40 PM

ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান

ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও বাড়তি দামে বিক্রি ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা জুড়ে বিভিন্ন খোলাবাজারে এ অভিযান চালায় থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানের মালিক হাছেন আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করতেন এবং খোলাবাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করতেন।

ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান

ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান

অভিযানকালে দোকান থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত কয়েকটি খালি ড্রাম জব্দ করা হয়। এ সময় হাছেন আলী অভিযোগ স্বীকার করে জানান, আগের রাতেই তিনি মজুদ করা তেল বিক্রি করে ফেলেছেন। বর্তমানে তিনি প্রতি লিটার ১৮০ টাকা দরে পেট্রোল কিনছেন। নতুন করে তেল সংগ্রহের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, খোলাবাজারে তেল বিক্রি না করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status