ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 4:22 PM

ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন

ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বিত উদ্যোগে কঠোর তদারকি এবং সময়োপযোগী পদক্ষেপে নগরীতে ফিরেছে শৃঙ্খলা ও স্বস্তি। 

যানজট কমে আসায় কোতোয়ালী মডেল থানা এলাকাসহ পুরো নগরীতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। 

কর্মস্থল থেকে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের যাত্রাও ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। এ নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ ও প্রশংসা লক্ষ্য করা গেছে।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়ে। চুরি, ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি, মব ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।

তবে পরিস্থিতি পাল্টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। 

তিনি দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়াশীল পুলিশি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর ফলে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে এবং সাধারণ মানুষের মাঝে ফিরে আসে স্বস্তি ও নিরাপত্তাবোধ।

নগরীর একাধিক সুত্র জানায়, প্রতিটি ঈদে হত্যাকান্ডের ঘটনা অন্তত একযুগ ধরে ধারাবাহিকতায় পরিনত হয়েছিল। এবারের ঈদ উল ফিতরে কোন হত্যাকান্ডেরমত অপরাধ সংঘটিত না হওয়ায় নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

প্রশাসনের এই সমন্বিত ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ময়মনসিংহ নগরী স্থায়ীভাবে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য শহরে পরিণত হবে এমন প্রত্যাশা সবার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status