|
রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা মৃত তাজুল ইসলাম উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমিতে বসতঘর নির্মাণ করার জন্য তোরাব মিজি বাড়িতে যান। এ সময় তাজুল ইসলামের ভায়েরা নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ আলম ও শুক্কুর হোসেনসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তাজুল ইসলামের ওপর হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে। বেশ কয়েকবার জমি বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম্য শালিশ বসলেও কোন সমাধান হয়নি। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
