ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 11:17 AM

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁওতে যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭ মার্চ)বিকেলে উপজেলার গরু বাজারস্থ একটি অভিজাত হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব টিমের সদস্য নেজাম উদ্দিন।

উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, দৈনিক আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, জুলাইযোদ্ধা অ্যাডভোকেট এস.কে. ফারুকী, ব্যবসায়ী হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাফেজ বজলুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য সাঈদ বিন আল হোসেন হৃদয়, সদস্য রুবি আক্তার ও সাকিবসহ বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ যুব সদস্যরা।

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঈদগাঁওয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব রেড ক্রিসেন্ট সেই সেবামূলক কর্মকাণ্ডের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন,আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুবকদের সাতটি মূলনীতি ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

সবশেষে দেশ, জাতি ও উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status