ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রমজানের শেষ সময়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে মিলনমেলা
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 11:23 AM

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) ২৭ রমজান আছর নামাজের পর ডাকবাংলো নতুন মার্কেটে অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত শামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস.এম. আকরাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোঃ হেমায়েত হোসেন।

ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আলফাডাঙ্গা থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহমান ফরিদপুরীর পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মুজাহিদুল ইসলাম ও হুমায়ূন কবিরকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status