ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 11:14 AM

মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) কর্মরত ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টায় পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন। নগরীর টাউনহলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠানে এ অর্থ তুলে দেন তিনি।

এসময় নবনিযুক্ত সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা সবাই সিটি করপোরেশনের সেবক, জনগণের ট্যাক্সের টাকায় এ সিটি করপোরেশন চলে। তাই ময়মনসিংহবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার অঙ্গীকারের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।’

এছাড়াও তিন মাসের মধ্যে ময়মনসিংহকে একটি ক্লিন সিটি উপহার এবং চার মাসের মধ্যে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে অঙ্গীকার করেন প্রশাসক।

এদিকে ঈদের পর হেলথ কার্ডের মাধ্যমে ময়মনসিংহের সব চিকিৎসা কেন্দ্র ২০ শতাংশ ছাড়ে চিকিৎসা নিতে পারবেন বলে জানান প্রশাসক। অন্যদিকে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে উৎসবে উপহার পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত পরিচ্ছন্নতা কর্মীরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status