ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
‎ঈদগাঁওতে মৎস্য প্রজেক্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
‎আজিজুর রহমান রাজু , ঈদগাঁও কক্সবাজার
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 11:11 AM

‎ঈদগাঁওতে মৎস্য প্রজেক্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

‎ঈদগাঁওতে মৎস্য প্রজেক্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে পানিতে ভাসমান অবস্থায় প্রথমে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের আশপাশে উৎসুক জনতার ভিড় জমে।

‎স্থানীয়রা মরদেহটি কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পড়ে ছিল এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল।

স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ্ জুয়েল বলেন,মৃত ব্যক্তির গলা ও চোখের পাশে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

‎মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকেই আমি বিষয়টি জানতে পারি। তারা জানায়, আমার প্রজেক্টে একটি লাশ ভাসছে। তবে লাশটি কার এবং কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

‎‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status