ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ব্যস্ত হাইওয়েতে হেনস্তার শিকার অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 10:38 AM

ব্যস্ত হাইওয়েতে হেনস্তার শিকার অভিনেত্রী

ব্যস্ত হাইওয়েতে হেনস্তার শিকার অভিনেত্রী

দিনের আলোয় ব্যস্ত হাইওয়েতে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জান্নাত জুবায়ের। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই আয়ান জুবায়ের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তুচ্ছ একটি বিষয় নিয়ে বচসার জেরে হঠাৎই একদল ব্যক্তি তাদের গাড়ির ওপর চড়াও হয়। 

অভিযোগ, শুধু বাগবিতণ্ডাই নয়, জান্নাত ও তার ভাইকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জান্নাত গাড়ি নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু অভিযুক্তরা তাদের গাড়ি দিয়ে ধাওয়া করতে থাকে—যা তৈরি করে আতঙ্কজনক পরিস্থিতি।

অভিনেত্রীর প্রতিনিধিদের দাবি, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উদ্বেগ ছড়িয়েছে।

ভক্তদের অনেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশ্ন উঠছে—দিনের বেলায় যদি একজন তারকাও নিরাপদ না হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status