|
‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, স্পেনের বিপক্ষে নির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হওয়ায় দলটি দেশে ফিরে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। সেই ক্যাম্পের অংশ হিসেবেই গুয়াতেমালার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। মূলত ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাবে ওই অঞ্চলে একাধিক ক্রীড়া আয়োজন বাতিল হওয়ায় ‘ফিনালিসিমা’ও স্থগিত করা হয়। বিশ্বকাপের আগে এটিই হবে আর্জেন্টিনার শেষ হোম ম্যাচ। তাই সমর্থকদের সামনে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টে যাওয়ার আত্মবিশ্বাস বাড়াতে চায় দলটি। শিগগিরই এই ম্যাচের ভেন্যু ও স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএফএ। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে, যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সোনারগাঁওয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ,দেড় ঘন্টা পর আসলো নতুন প্রশ্ন
আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু
গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: বোন ও ভাগ্নেদের ওপর মামাদের বর্বরোচিত হামলা, আহত ৬
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ; ব্যবসায়ীকে কারাদণ্ড
