|
নরসিংদীতে একই মহল্লার দুই বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীতে একই মহল্লার দুই বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধারকৃতরা হলেন, মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, তারা পরস্পরের বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানান, মিমের মা-বাবা অন্য জায়গায় ছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশে পচন ধরে যাওয়ায় কয়েকদিন আগে মিম ‘আত্মহত্যা করেছেন’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্যদিকে শরিফের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। বাড়িতে শরিফের অসুস্থ মা থাকেন। তবে তিনি কিছু টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ধারণা, ২৪ ঘণ্টার মধ্যেই শরিফ আত্মহত্যা করেছেন। ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ধারণা করা যাচ্ছে, তারা দুজনেই মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
