|
রঙে ভেজা গায়েহলুদ, রাশমিকা–বিজয়ের বিয়ের নতুন ছবি
নতুন সময় ডেস্ক
|
![]() রঙে ভেজা গায়েহলুদ, রাশমিকা–বিজয়ের বিয়ের নতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির সঙ্গে রাশমিকা লিখেছেন, ‘দিনটা ছিল হলদি আর হোলির মতো। আমরা সবাই এতটাই রঙে ভিজে গিয়েছিলাম যে এখনো আমার চুলে লালের আভা লেগে আছে।’ পোশাকের প্রসঙ্গেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় খ্যাতিমান ডিজাইনার অনামিকা খান্নাকে। রাশমিকার মতে, তাঁদের বিয়ের পোশাকের যে স্বপ্ন ছিল, সেটিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিজাইনার। পোস্টের শেষ দিকে নবদম্পতির ভবিষ্যৎ জীবন নিয়েও আবেগঘন বার্তা দেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমরা তোমাদের ভালোবাসি। একসঙ্গে আমাদের পথচলার এটি কেবল শুরু।’ রাশমিকার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে মন্তব্যঘর। অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং বিয়ের রঙিন মুহূর্তগুলোর প্রশংসা করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
